Number বলতে সংখ্যাকে বুঝায়।
সংজ্ঞাঃ যা দ্বারা কোন গণনাবাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।
Types of Number:
Number দুই প্রকার: যথা- Singular Number এবং Plural Number.
👉 Consonant- (b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z)
👉 Vowel- (a, e, i, o, u)
👉 Singular Noun এর শেষে Ch (‘‘ক’’ এর মত উচ্চারিত হলে) S যোগ করে Plural করতে হয়। While pronunciation of ch is like k, just s is added at the end.
Singular ⇨ Plural
➧ Monarch [মন্যার্ক]- রাজা ⇨ Monarchs
➧ Patriarch [পেইট্রিআর্ক]- পরিবারের প্রধান ⇨ Patriarchs
➧ Stomach [স্টম্যাক]- পাকস্থলী ⇨ Stomachs
👉 Singular Noun এর শেষে Ch (‘‘চ’’ এর মত উচ্চারিত হলে) es যোগ করে Plural করতে হয়।
Singular ⇨ Plural
➧ Bench [বেঞ্চ]- দীর্ঘ আসন ⇨ Benches
➧ Branch [ব্রাঞ্চ]- বৃক্ষ-শাখা ⇨ Branches
➧ Church [চার্চ]- গির্জা ⇨ Churches
➧ Ditch [ডিচ]- গর্ত, পরিখা ⇨ Ditches
➧ Inch [ইন্চ]- ইঞ্চি ⇨ Inches
➧ Lunch [লান্চ]- দুপুরের খাবার ⇨ Lunches
➧ Match [ম্যাচ]- দিয়াশলায় ⇨ Matches
➧ Pitch [পিচ]- তাবু ⇨ Pitches
➧ Watch [ওয়াচ]- হাতঘড়ি ⇨ Watches
👉 Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Buffalo []- যাত্রিবাহী বাস Buffaloes
Cargo জাহাজের মাল Cargoes
Echo প্রতিধ্বনি Echoes
Grotto গুহা Grottoes
Hero বীর Heroes
Mango আম Mangoes
Motto সূত্র Mottoes
Potato আলু Potatoes
Tomato টমেটো Tomatoes
Tornado ঘূর্ণিঝড় Tornadoes
Volcano আগ্নেয়গিরি Volcanoes
Zero শূন্য Zeroes
👉 Singular Noun এর শেষে S থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Bus [বাস]- যাত্রিবাহী বাস Buses
Gas [গ্যাস]- গ্যাস Gases
👉 Singular Noun এর শেষে Sh থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Brush [ব্রাশ]- সম্মার্জনী Brushes
Bush [বুশ]- ঝোপ Bushes
Dish [ডিশ]- থালা Dishes
Marsh [মারশ]- বিল Marshes
Wish [উয়িশ]- ইচ্ছা Wishes
👉 Singular Noun এর শেষে SS থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Ass [অ্যাস]- গর্দভ Asses
Class [ক্লাস]- শ্রেণি Classes
Glass [গ্ল্যাস]- গ্লাস Glasses
Grass [গ্রাস]- ঘাস Grasses
Kiss [কিস]- চুম্বন, চুমা Kisses
Lass [ল্যাস]- বালিকা Lasses
Loss [লস]- ক্ষতি Losses
Moss [মস]- শৈবাল, শেওলা Mosses
Truss [ট্রাস]- খড়ের আঁটি Trusses
👉 Singular Noun এর শেষে X থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Box [বক্স]- বাক্স Boxes
👉 Singular Noun এর শেষে Y থাকলে উক্ত Y এর পূর্বে Consonant থাকলে Y এর স্থলে i তারপর es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Army [আর্মি]- সৈন্যদল, সেনা Armies
Baby [বেবি]- শিশু Babies
Body [বডি]- দেহ, শরীর Bodies
City [সিটি]- শহর, নগর Cities
Cry [ক্রাই]- কান্না Cries
Copy [কপি]- অনুলিপি, প্রতিলিপি, নকল Copies
Country [কাউন্টি]- দেশ Countries
Daisy [ডেজি]- তারাফুল Daisies
Duty [ডিউটি]- কর্তব্য, দায়িত্ব Duties
Enemy [এনিমি]- শত্রু, প্রতিপক্ষ Enemies
Family [ফ্যামিলি]- পরিবার Families
Fly [ফ্লাই]- মাছি Flies
Hobby [হবি]- শখ Hobbies
Lady [লেইডি]- ভদ্র মহিলা Ladies
Lily [লিলি]- পদ্মফুল Lilies
Pony [পোনি]- টাটু ঘোড়া, ক্ষুদ্রকায় ঘোড়া Ponies
Puppy [পাপি]- কুকুরছানা Puppies
Spy [স্পাই]- গুপ্তচর, গোয়েন্দা Spies
Story [স্ট্যরি]- গল্প, কাহিনী Stories
👉 Singular Noun এর শেষে Y থাকলে উক্ত Y এর পূর্বে Vowel থাকলে Y এর কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র s যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Attorney [অ্যাটার্নি]- আমমোক্তার Attorneys
Bay [বে]- উপসাগর Bays
Boy [বয়]- বালক, ছেলে Boys
Day [ডে]- দিন, বার, দিবস Days
Donkey [ডন্কি]- গাধা Donkeys
Essay [এসে]- প্রবন্ধ Essays
Journey [জার্নি]- ভ্রমণ, যাত্রা, সফর Journeys
Key [কী]- চাবি Keys
Kidney [কিডনি]- মূত্রগ্রন্থি Kidneys
Monkey [মাংকি]- বানর Monkeys
Play [প্লে]- নাটক Plays
Runaway [রানঅ্যাওয়ে]- পলাতক ব্যক্তি Runawys
Tray [ট্রেই]- চেপটা থালা Trays
Toy [টয়]- খেলনা Toys
👉 Singular Noun এর শেষে Z থাকলে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Fez [ফেজ]- মুসলমানের টুপি Fezes
Tax [ট্যাকস]- কর, খাজনা Taxes
Topaz [টোপ্যাজ]- পোখরাজ, মূল্যবান পাথর Topazes
👉 Brace [ব্রেস]- জোড়া এর পূর্বে (নির্দিষ্ট সংখ্যা One, Two, Three, Four প্রভৃতি) বসলে Singular ও Plural রূপ একই হয়।
One brace- এক জোড়া
Two brace- দুই জোড়া
Three brace- তিন জোড়া
Four brace- চার জোড়া
👉 Brace [ব্রেস]- জোড়া এর পূর্বে (অনির্দিষ্ট সংখ্যা a few, many, several, some প্রভৃতি) বসলে Plural রূপ হয়।
A few braces
Many braces
several braces
some braces
Braces- জোড়া জোড়া
👉 কতগুলো Noun এর Singular এ এক অর্থ আর Plural এ অন্য অর্থ হয়। যেমন-
Ground [গ্রাউন্ড]- ভূমি; মাঠ; মাটি; অবস্থা; কর্মক্ষেত্র; পটভূমি
Grounds- তলানি; গাদ He threw away the ground of the tea.
👉 কতগুলো Noun এর Singular এ দুটি অর্থ হয়। যেমন-
(1) Letter [লেটার]- চিঠি; লিপি; পত্র He has posted the letter. He has posted three letters.
(2) Letter [লেটার]- অক্ষর; বর্ণ Z is the last letter of the English alphabet. He has learnt all the letters of the English alphabet.
No comments:
Post a Comment